ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে ” সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি ” স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৯ অক্টোবর)  বিকেলে জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্যালয়ের মিলনায়তেন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা উদীচীর সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি স্বপন কুমার দাস, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, জেলা উদীচীর সাবেক সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ, সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উদীচী একটি আদর্শিক প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন। উদীচী দিক হারা মানুষদের পথ দেখায়। প্রতিষ্ঠা লগ্ন হতেই উদীচী সকল প্রকার অন্যায় শোষনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। দেশের সকল ক্লান্তিময় সময়ে উদীচী রাজপথে ছিলো। এখনও আছে। বাংলাদেশকে একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে হলে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে। উদীচী সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন লড়াই চালিয়ে যাবে।

আলোচনা সভা শেষে সংগঠনের দলীয় সংগীত ও গণসংগীত পরিবেশনা করেন উদীচীর শিল্পীরা।

লেখক