ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

পার্বতীপুরে সংখ্যালঘু ৬০ পরিবারের ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে কোতয়ালী থানাধীন ঘাসিপাড়া মহল্লার মৃত: কাছুমুদ্দিন চৌধুরীর ছেলে ইমদাদুল ইসলাম চৌধুরী ও তার পুত্র তাসফিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ৬০ ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী।

আজ ৩০ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১১ টায় পার্বতীপুর প্রেসক্লাব সংলগ্ন শহীদ মিনার রোডের  সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ১৫ গ্রামের ৬০ পরিবারের প্রায় চার শতাধিক ভুক্তভোগী অংশগ্রহণ করে।

মানববন্ধনে তাদের দাবি অনুযায়ী ভূমিদস্যু ইমদাদুল ইসলাম চৌধুরী ও তার পুত্র তাসফিকুল ইসলাম চৌধুরীর সহযোগিদের বিচার দাবি করা হয়।মানববন্ধনে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী জানান, ভূমি দস্যু তার অবৈধ প্রভাব খাটিয়ে ভুয়া দলিল তৈরি করে উক্ত অর্পিত সম্পত্তি তার নিজের বলে দাবি করে আসছেন। সম্পত্তিগুলো অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষিত হওয়ার পূর্বে পার্বতীপুর থানাধীন বড় চন্ডিপুর মৌজার এস এ খতিয়ান নং যথাক্রমে ৯২৫, ৯২৬, ৯২৮, ৯২৯ ও ৯৩০ খতিয়ানভুক্ত ২৫.৭৮ একর জমির মূল মালিক হনুমান প্রসাদ সারাফ এর নিকট হতে আমাদের বাপ-দাদারা আদিয়ার হিসেবে আমাদের ভোগ দখল অবস্থায় হনুমান প্রসাদ সারাফ ভারতে চলে যাওয়ার কারণে সম্পত্তিগুলি সরকার কর্তৃক অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষিত হয়।

অতঃপর আমরা সরকার বাহাদুরের নিকট হতে লিজ গ্রহণ করি। যাহার লিজ কেস নং- ৬৭৮ (এল) ৬৬/৬৭ এই রূপে নিন্ম তফশিল বর্ণিত অর্পিত সম্পত্তিগুলি স্থানীয় সকলের জ্ঞাতসারে চাষাবাদ পূর্বক শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি এবং প্রতি বছরে বাংলাদেশ সরকারকে সেলামি প্রদান করে আসছি। এ পর্যন্ত তারা আমাদের উপরে ২০টি মামলা করেছে। সব মামলাই আমাদের পক্ষে রায় হয়েছে ও বর্তমান মাত্র একটি মামলা চলমান রয়েছে।

এ সংবাদ সম্মেলনে শ্রী অনম্ত রায়, শ্রী প্রশান্ত রায়, গনেশ চন্দ্র রায় বলেন, এদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এরই প্রতিবাদে আজ আমরা এলাকাবাসী মিলে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করি। সংবাদ সম্মেলনে তাদের দাবি, এই ভূমিদস্যুদের হাত থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে এমদাদুল ইসলাম চৌধুরীর পুত্র তাসফিকুল ইসলাম চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুরোটাই ভিত্তিহীন ও মিথ্যা। আমিও অল্প সময়ের মধ্যে সাংবাদিক ভাইদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা সকলের কাছে তুলে ধরবো।

লেখক