ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি’র সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী লিটন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি’র সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী লিটন।

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ ১৫ বছর পরে ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী ০৬ ই নভেম্বর ভোটের মাধ্যমে হতে যাচ্ছে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলনে নওগাঁ জেলা যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও আত্রাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক,এস এম আব্দুল হাই লিটল বুধবার দুপুরে বিএনপির কর্মী-সমর্থক নেতা হিসেবে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন।

এস এম আব্দুল হাই লিটন উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ কালুর ছেলে ও সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মোয়াজ্জেম হোসেন চান্দুর বড় ভাই।

আব্দুল হাই লিটন বলেন, আমি ও আমার পরিবার জন্মগত সুত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীহিসেবে কাজ করে যাচ্ছি, বিগত দিনে হাসিনা সরকারের আমলে জেল জুলুম নির্যাতন এর মধ্য দিয়ে আমরা আমাদের জীবন যাপন পার করিয়েছি, বর্তমানে আত্রাই উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন তুলেছি, আমার বিশ্বাস আত্রাই উপজেলা বিএনপি’র এ সম্মেলনে নেতাকর্মীরা তাদের ভোটের মাধ্যমে আমাকে নেতা নির্বাচিত করবেন।

লেখক