ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ  রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দোলান বাজারের ব্যবসায়ী মামা ভাগিনা ষ্টোরের মালিক মো. আব্দুল জলিলকে দুই হাজার টাকা, রাসেল পোল্ট্রি দোকানের মালিক রাইসুল ইসলাম ও সুমন ট্রেডার্সের মালিক মো. ফজলুল হককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা মোট তিনটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করা হয়,কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি আমাদের প্রতিনিধিকে  বলেন   বাজার  মনিটরিং অব্যাহত থাকবে।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

লেখক