ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৬৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ লক্ষীপুর পোষ্টের টহলদল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (৫ নভেম্বর) অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৮৫/১০-এস থেকে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মান্দারি নামক স্থানে ৬৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ২,৫৯,২০০ টাকা। নিয়মিত টহলের সময় এই বিপুল পরিমাণ ফেন্সিডিল আটক করা হয় বলে জানিয়েছেন ১০ বিজিবি কর্তৃপক্ষ। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি জানিয়েছে।

লেখক