ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর কাজ দ্রুত সমপন্ন করণ, সোনাহাট স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালু ও স্থলবন্দরে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবীতে মানব বন্ধন করেছে বৈষম্য বিরোধি এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে সোনাহাট সেতু এলাকায় স্থলবন্দর সড়কে এ মানব বন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রিয় সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ এ্যাজেন্ড এ্যসেসিয়েশনের আহ্বায়ক আকমল হোসেন, সাবেক ভূরুঙ্গামার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার প্রমূখ।
মানব বন্ধনে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ তিনশতাধিক এলাকাবসী অংশ গ্রহণ করেন। মানব বন্ধন শেষে স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

লেখক