ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রংপুর বেতারের সামাজিক কু-প্রথা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ বেতার রংপুরের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জনগণের অংশগ্রহণে সামাজিক কু-প্রথা প্রতিরোধে বেতার শ্রোতা ক্লাবের কার্যক্রম বিষয়ক একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত সকলের উপস্থিতির জন্য বেতার কতৃপক্ষ ও ইউনিসেফের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রংপুর বেতারের প্রচার ভবন ডিউটি রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়র অফিসার মনজুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান অধ্যাপক টি, এম, এস, এস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট বগুড়ার ডাক্তার মেফতাহুল ইসলাম মিলন, রংপুর বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ রাশেদ খান, সহকারী পরিচালক ফারহানা আরজুমান বানু সহ শ্রোতা ক্লাবের সভাপতি/সম্পাদক মিলে প্রায় ৮০ জন শ্রোতা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের স্বনামধন্য সিনিয়র উপস্থাপিকা জিন্নাতুন্নাহার।
শ্রোতাদের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা দেন শ্রোতা-সংগঠক ও সাংবাদিক মেনহাজুল ইসলাম তারেক, শ্রোতা ও মেম্বার বিশ্বনাথ দাস বিশু,
শ্রোতা ও প্রভাষক উম্মে কুলসুম সাথী, শ্রোতা ক্যাডেট মেহরাব হোসেন রাকিব, সাইফুল ইসলাম আশা প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিসেফের এরকম কার্যক্রমে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হয়ে কাজ করতে পেরে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বেতারের বিভিন্ন কার্যক্রমে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক ইউনিসেফ বাংলাদেশের শ্রোতা সম্পৃক্ত বিভিন্ন কাজের প্রশংসা করে বলেন, ‘মানুষ আবারও বেতারের কাছে ফিরে আসতেছে আর মানুষ যত ব্যস্ত হবে রেডিও গ্রহণযোগ্যতা ততই বেড়ে যাবে।’
উল্লেখ্য শ্রোতা ক্লাবগুলো জনগণের অংশগ্রহণে সামাজিক কু-প্রথা প্রতিরোধে শ্রোতা ক্লাবগুলো এখন থেকে পুণঃরায় মাঠ পর্যায়ে কাজের উদ্দেশ্যে শীঘ্রই তাদের কার্যক্রম শুরু করবে।

লেখক