ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অসঙ্গতিগুলো খতিয়ে দেখা হচ্ছে পার্বতীপুরে উপদেষ্টা ফাওজুল কবির খান

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দেশে রেলপথ নৌপথ সড়কপথে প্রয়োজন ছাড়া কি কি অসঙ্গতিপূর্ণ কাজ করা হয়েছে এবং নানা রকম প্রকল্পসহ মেগা প্রজেক্টের কাজ হাতে নেয়া হয়েছিলো যেগুলোর আদৌ কোন প্রয়োজন ছিলো কিনা ও এগুলোতে কি ধরনের অনিয়ম অসঙ্গতি রয়েছে আমরা এগুলো খতিয়ে দেখছি এবং চিহ্নিত করছি। এরপর অপ্রয়োজনীয় স্থানে যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে জনগণের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো যেকোন পথেই হোক সংস্কার বা নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, দেখুন দেশে অসংখ্য মেগা প্রজেক্ট হাতে নেয়া হয়েছিলো এখন দেখতে পাচ্ছি এগুলো কারণ ছাড়াই করা হয়েছে।
আজ ২২ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন রেলপথ, জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি আরো বলেন, বৃটিশ আমলের ৪ লাইনের শ্রেষ্ঠ রেলওয়ে জংশন উত্তরাঞ্চলের পার্বতীপুরে। অথচ দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি রেল ষ্টেশনসহ অন্যান্য স্থাপনাগুলোতে। কেলোকা আছে বলে তবুও পার্বতীপুর রেলওয়ের একটু গ্রহনযোগ্যতা রয়েছে । উপদেষ্টা কারখানা পরিদর্শন শেষে প্রধান নির্বাহী কর্মকর্তার মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। দুপুরের পর তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যাত্রা করেন। সেখানে রেলওয়ে কারখানা পরিদর্শন করে আগষ্ট বিপ্লবে একজন শহিদের কবর জিয়ারতে অংশ নিবেন বলে রেল সূত্রে জানা যায়।
উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন একান্ত সচিব, বাংলাদেশ রেলওয়ে ডিজি, এডিজি, পশ্চিম রেলওয়ের জিএম, দিনাজপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আরো অনেকেই।

লেখক