ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

বালিয়াকান্দিতে টাস্কফোর্স কমিটির অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও পর্যালোচনার জন্য গঠিত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে সকাল ১১ টা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে এ কমিটি।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, বালিয়াকান্দি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান পনির, জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রেজাউল ইসলাম।

জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত জেলার “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সহযোগিতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকার বিভিন্ন পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের কামাল স্টোরকে ২ হাজার টাকা, পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে জামালপুর বাজারের সাহা স্টোরকে ১০ হাজার টাকা এবং পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে একই বাজারের আবির স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পণ্যের দোকানে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এসময় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক