ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ীতে মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) রাজবাড়ী জেলার শহরের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়৷

আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ, পরিদর্শক মো. ইমরান হোসেন।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে রাজবাড়ী জেলার শহরের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।  এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে সদর উপজেলার রেলগেট বড় বাজারের ২ টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দোকানগুলো থেকে ৩শ ৯৪ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ বলেন, বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে জেলা প্রশাসনের মাধ্যনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা শহরের ২ টি দোকান থেকে ৩শ ৯৪কেজি পলিথিন ব্যাগ জব্দ করে দোকান দুটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লেখক