ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

ঝিনাইগাতী উপজেলায় ভারতীয় সিমান্তে পৌণে এক কোটি টাকার ভারতীয় শাড়ী সহ গ্রেপ্তার–১

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে  পিকআপ বোঝাই পৌণে এক কোটি টাকার ১১৮৯পিস ভারতীয় শাড়ী সহ লিমন সিমসাং(৩৫) নামে এক চোরাচালানকারীকে গ্রেফতার  করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি)।

সীমান্তবর্তী  ঝিনাইগাতী উপজেলার ছোট গজনীর ১১০০/৪ এসএর পিলারের নিকট থেকে এসব পণ্য সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন সিমসাং ছোট গজনী এলাকার মৃত অনীল মারাকের ছেলে।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদ পেয়ে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ ও  টহল কমান্ডার হাবিলদার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় চৌকস  টহল দল নিয়ে অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে অবৈধ পথে আনা পিকআপ বোঝাই ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১১৮৯ পিস শাড়ী সহ একটি পিকআপ সহ লিমন সিমসাংকে আটক করে। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজার মূল্যে পৌণে এক কোটি টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক  লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক