ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে হিরোইনসহ নিলুফার ইয়াসমিন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে ৬৬ লাখ টাকার হিরোইনসহ নিলুফার ইয়াসমিন না‌মের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। তি‌নি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকালে র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ তথ্য নিশ্চিত করেছেন।

তি‌নি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এলাকায় অভিযান চালিয়ে ৬শ ৬০ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা নিলুফা ইয়াসমিনকে আটক করা হয়। এসময় নিলুফার ইয়াসমিন এর কাছে থেকে আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকার হেরোইন উদ্ধার করার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক নারী নিলুফা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক