গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ
ডুমুরিয়া উপজেলার সনামধন্য ক্রিয়েশন কিন্ডার গার্টেন স্কুলে সোমবার সকাল ১০ টায় ডুমুরিয়া ক্রিয়েশন কিন্ডার গার্টেন স্কুলের মাঠে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার ফল প্রকাশ করেন স্কুলের প্রতিষ্ঠাতা, সাংবাদিক কাজী আব্দুল্লাহ, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিসচা’র সভাপতি সাংবাদিক খান মহিদুল ইসলাম, সাংবাদিক গাজী সোহেল আহমেদ, রেজাউল করিম , স্কুলের শিক্ষক/কর্মচারী, অভিভাবক এবং স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী। এসময় স্কুলের সকল ছাত্র ছাত্রীদের হাতে রেজাল্ট শির্ট তুলে দেওয়া হয়।এবং ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়েশন কিন্ডার গার্টেননের প্রধান শিক্ষিকা।