ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) পরিচয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায় রবিবার দিবাগত রাতে কোন এক সময় এই দুর্ঘটনা ঘটে। ভোরে স্থানীরা ফজরের নামাজ শেষ করে প্লাটফর্মে হাটতে বের হন। তার পর তারা প্লাটফর্মের সামনে মরদেহটি পরে থাকতে দেখেন। তারপর রেলওয়ের পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী রেলওয়ের (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রাতে এই রুটে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। তবে কোন ট্রেনে কাটা পরে ও বৃদ্ধার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। নাম পরিচয় জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

লেখক