ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে এক হাজার গাছের চারা বিতরণ করলো নাসা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাচার সার্ভিস এসোসিয়েশন (নাসা) এর উদ্যোগে বিনামূল্যে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই চারা বিতরণ কর্মসূছি চলে।
সোমবার (৬জানুয়ারি) সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ঔষধী গাছের চারা রোপন করা হয়। এসময় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক, আরাফাত আহম্মদ, আইডা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রহমান, প্রতিনিধি নাসরিন হাসান ও রওশন আরা উপস্থিত ছিলেন। এসময় গাছের চারা রোপন ও উপকারিতা নিয়ে আলোচনা করেন নাসার নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেল।
মনিরুজ্জামান সোহেল বলেন, গত ডিসেম্বর থেকে আইডা ফাউন্ডেশনের সহযোগিতায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী কালেক্টরেট স্কুল, একটি মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে এই গাছ বিতরণ করা হয়।

লেখক