ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে নানা আয়োজনে দূরন্ত সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে স্বেচ্ছায় শ্রম ও মানবতার কল্যাণে ও বন্ধনে সংগঠিত দূরন্ত সংঘ প্রতিষ্ঠার সাফল্যের ২১ বছর উদযাপন উপলক্ষে মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের চরনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দূরন্ত সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুরুতেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। এতে দূরন্ত সংঘের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল ইসলাম ঠান্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আতিয়ার রহমান, মিজানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাকির হোসেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ও দূরন্ত সংঘের উপদেষ্টা মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. সুলতান আহম্মেদ, সংগঠনটির সাবেক আহবায়ক কমিটির আহবায়ক এস এম আব্দুল গাফ্ফার, সদস্য সচিব সাইফুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন, জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক মো. নাছির উদ্দিন।

আলোচনা শেষে চরনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিতে মেধাক্রমানুসারে ১ম ৩ জনকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে হাবিব শেখের সঞ্চালনায় ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন সোহেল ভেড়ো ও অন্যান্য অতিথি শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক,  লালন-বাউল ও অন্যান্য গান অনুষ্ঠিত হয়।

লেখক