ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে দুই দিনব্যাপি ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ অনুষ্ঠান সমাপনী অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলায় দুই দিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ অনুষ্ঠান সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ই জানুয়ারী) দিনশেষে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূ সূদন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও দুইদিন ব্যাপী এ আয়োজনের সমাপনী করেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মারিয়া হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারহানা জাহান।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সর্বমোট ২২ টি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।

লেখক