ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠন তাদের ৫ম বর্ষপূর্তি ও ৪র্থ স্বেচ্ছাসেবী মিলন মেলা উদযাপন করেছে। এই উপলক্ষে আজ ১৭ জানুয়ারী শুক্রবার আয়োজিত র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এরফান হোসেন লাল এবং সেক্রেটারি সিরাজুল ইসলাম রিমন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ, জেড, এম মেনহাজুল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাতা সদস্য রক্তযোদ্ধা পার্বতীপুর ও পার্বতীপুর মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক জাতীয় যুব ফোরামের সাধারণ সম্পাদক জামাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার সেক্রেটারি ও ৫২-তম রক্তদাতা আবু সায়েম শাহ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলার সভাপতি ও দৈনিক সাতমাথা পত্রিকার প্রতিনিধি ও ৪৮-তম রক্তদাতা ওসমান আলী।
মনিরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার প্রতিনিধি তাজকির হোসাইন। প্রায় এক হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে র‍্যালিটি পার্বতীপুর পৌর অডিটোরিয়াম থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এবং বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয়।

লেখক