ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯-তম জন্মদিন পালিত

মেনহাজুল ইসলাম তারেক দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯-তম জন্মদিন উপলক্ষে বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান। আজ রববিার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি পার্বতীপুর জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়জুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন,  উপজেলা, পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি এ জেড এম রেজওয়ানুল হক বলেন, ‘আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলীর বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা তার রূহের মাগফেরাত কামনা করি।’

লেখক