ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ট্রাকের চাপায় তাওহিদ ইসলাম (২৬) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে উপজেলার মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। তাওহীদ উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, তাওহিদ ব্যাটারিচালিত একটি ভ্যানে করে উপজেলার মহিমাগঞ্জ থেকে বই কিনতে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশের একটি পিলারে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন তাওহীদ। এসময় গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ মুখী একটি তুষ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাওহিদকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাওহিদকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, তুষ বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক