ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদ দাতা- মোঃ জামাল উদ্দিন, সিলেটঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের কৃতি সন্তান ও সুনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) বেলা ১২টা ৩০ মিনিটে মধুশহীদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাজার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে অংশ নিয়ে নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন। পাশাপাশি এই কর্মসূচীতে যুবদল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি।

লেখক