ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার-১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী:

রাজবাড়ীর জেলার পাংশা উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোররাত সোয়া ৩ টার দিকে উপজেলার বাঘাচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. সাইদুল শেখ (৩৯)। তিনি পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামের (পশ্চিমপাড়া) এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পাংশা মডেল থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ভাঘারচর এলাকার স্থানীয় নূর আলী শেখের বাড়ির পাশে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার প্রস্তুতিকালে সাইদুল নামে ১ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এসময় আটক ব্যাক্তির কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের মধ্যে কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতে একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক