ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে এনজিও সমপদের উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে ৬ টি হতদরিদ্র পরিবারের ১২ জন সদস্য ( স্বামী – স্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষন দিয়েছে বে- সরকারী এনজিও সমাজ উন্নয়ন পরিষদ ( সমপদ) নামে একটি এনজিও। সোমবার (২১ জুলাই) বিকাল ৪ টায় শহরের ১ নং বেড়াডাঙ্গা এলাকায় শাপলা কিন্ডার গার্টেন স্কুলে প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষন উদ্বোধন করেন কুষ্টিয়া আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ কুদরত আলী।

এ প্রশিক্ষনে বক্তব্য দেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা মেঃ আঃ রাজ্জাক মিয়া, এনজিও সমপদের নির্বাহী পরিচলক মোঃ হেলাল উদ্দিন সরদার, সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য নর্গিস বেগম, শাপলা কিন্ডার গার্টেনের স্কুলের শিক্ষক তৌহিদুল ইসলাম রিপন।

প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ , ও অবসরপ্রাপ্ত উপসহকারী প্রণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৬ টি পরিবারের ১২ জন সদস্যকে (স্বামী – স্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষন দেয়া হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমপদ এই ৬ টি পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন করবে।

লেখক