ব্রেকিং নিউজ রাজবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক-২আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

শিবগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ তৌহিদ হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি(বসতবাড়ি ও মাঠে) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় শিবগঞ্জে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আপেল মাহমুদ, রাজিব হোসেন। এসময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রত্যেক কৃষককে ৯ ধরনের সবজির বীজ দেওয়া হয়। সেই সঙ্গে কিভাবে এসব সবজির বীজ রোপণ ও পরিচর্যা করতে হবে সে সম্পর্কে কৃষকদের পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা।

লেখক