ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরেক বাস খাদে, আহত-১১

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে মহাসড়কে যাত্রীবাহী এক বাসের পেছনে আরেকটি বাস এসে ধাক্কার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী রাজন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালুখালী ভবানীপুর এলাকায় যাত্রী তোলার জন্য থামলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী দূরপাল্লার এসবি পরিবহনের একটি বাস দাড়িয়ে থাকা বাসটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রাজন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসবি পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেহাল উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে ৮ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লেখক