ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে পেট্রল পাম্প কর্মী হত্যাকান্ডে গ্রেপ্তার সুজন যুবদলের কেউ না – খায়রুল আনাম বকুল

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং ষ্টেশনের কর্মচারী রিপন হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার ঘটনায় গ্রেপ্তার আবুল হাসেম সুজন যুবদলের কেউ নয়, এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা এগারোটায় রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন জেলা যুবদল।
জেলা যুবদলের আহবায়ক খায়রুর আনাম বকুল বলেন, ফিলিং ষ্টেশনে গাড়ি চাপা দিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে আবুল হাসেম সুজনসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন। এঘটনায় যুবদলকে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।
আবুল হাসেম সুজন একসময় জেলা যুবদলের সভাপতি ছিলেন। তিনি ২০১৯ সালের ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলন করে জেলা যুবদলের পদ থেকে পদত্যাগ করেন। তিনি শুধু সভাপতির পদ থেকেই নয় এই সংগঠনের সাধারণ পদ থেকেও তিনি পদ ত্যাগ করেন। তিনি যুবদল বা বিএনপির কোন অঙ্গসংগঠনের কোন সদস্য নয়।
তিনি আরও বলেন, হাবুল হাসেম সুজন এই পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেন। তাকে আর যুবদলের কোন নেতা বলার কোন সুযোগ নেই। সংবাদ মাধ্যমে যুবদলের নেতা হিসেবে যে প্রচারণা করা হয়েছে এতে আমাদের দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সংবাদ মাধ্যমে প্রকাশ করার আগে সাংবাদিকদের আরও সচেতন ভাবে সংবাদ প্রকাশ করার আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের আহবায়ক রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম খাইরু, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহবায়ক শামসুল আলম খান, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আম্মেদ প্রমুখ।

লেখক