সুজন শাজাহানপুর বগুড়াঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দেশে কোনো অনিয়ম, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, নিজের জীবন বাজি রেখে শহীদ জিয়া বাংলাদেশকে নিরাপদ ও বসবাসযোগ্য রাষ্ট্রে পরিণত করেছিলেন। একজন সৎ ও দেশপ্রেমিক শাসক ছিলেন বলেই রাষ্ট্রশোষকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার কর্মময় জীবন ও আদর্শ শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশজুড়েই মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা স্মরণীয় থাকবে। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে জাতীয়তাবাদের কোটি সৈনিক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।
সোমবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোহাইল বন্দরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনের বিকল্প প্রার্থী মোর্শেদ মিল্টনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ জিয়ার কর্মময় জীবন নিয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য প্রার্থী মোর্শেদ মিল্টন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক সভাপতি আলী হায়দার তোতা, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সোহেল আরমান রাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, মহিলা দলের সভানেত্রী কোহিনুর আক্তার, গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিঠু, ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মতিন কাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।