ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলায় গণভোট বিষয়ে একটি দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।

সভায় ইউএনও গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, উপজেলার অনেক মানুষ নিরক্ষর হওয়ায় তাদের বোঝাতে কৌশলগতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া ও অন্যান্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মত প্রদান করবেন।

এ সময় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ও তৎপর থাকার আহ্বান জানানো হয়।

লেখক