ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। কার ভাগ্যে রয়েছে রাজ মুকুট তা নির্ধারণ করবে ভোটাররা। রাজবাড়ী রয়েছে দুটি আসন রাজবাড়ী -১ ও রাজবাড়ী -২।

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা, জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল ও জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আসনটিতে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ১৪৯ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৮ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ৮ জন।
জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি। এর মধ্যে সদর উপজেলায় ১১৫টি ও গোয়ালন্দ উপজেলায় ৪১ টি। ভোট কক্ষ ৯১২ টি।

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে মো. হারুন অর রশিদ, শাপলা কলি প্রতিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জামিল হিজাযী, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. নাসিরুল হক সাবু প্রতিক কলস, জাতীয় পার্টির পার্থী মো. শফিউল আজম খান প্রতিক লাঙ্গল, খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম প্রতিক দেওয়াল ঘড়ি, গনঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ প্রতিক ট্রাক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী আবদুল মালেক প্রতিক ছড়ি ও স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ফুটবল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আসনটিতে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৫ হাজার ৫৪৪ জন, নারী ভোটার ২ লাখ ৭৪ হাজার ১৪৬ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ৬ জন।
জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১৯৮ টি। এর মধ্যে পাংশায় ৭৭টি, বালিয়াকান্দি ৭০ ও কালুখালী উপজেলায় ৫১। কক্ষ ১২০০ টি।

লেখক