ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

ওয়াসিম শেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে আনুমানিক ৪০০ কেজি (৮ বস্তা) ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মাংস পাচারের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. পলাশ (৩৩), নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের আরজুল্লাহ ছেলে ও মো. শরিফুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত জয়না্ল আবেদীনের ছেলে। উভয় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাংস প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

লেখক