ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

শিবগঞ্জের কিচক ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলী রিপন আলোচনার শীর্ষে

মো. তহিদুল ইসলাম
 শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলী রিপন বর্তমানে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি বিশেষ করে যুবসমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন।

তরুণদের কর্মসংস্থান, ক্রীড়া ও সামাজিক উদ্যোগে সম্পৃক্তকরণ, এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে তাঁর পরিকল্পনা ইতোমধ্যে জনমনে আশাবাদ তৈরি করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ কার্যক্রমের ফলে তাঁর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।

রমজান আলী রিপন সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন, যাতে তিনি নির্বাচিত হয়ে কিচক ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করতে পারেন।

লেখক