ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

১২ ঘণ্টার মধ্যে নড়াইলের নৃশংস হত্যা মামলার আসামি রনি শিকদার র‍্যাবের হাতে আটক

নড়াইলের সদর উপজেলায় সংঘটিত নৃশংস হত্যা মামলার প্রধান আসামিকে ঘটনার ২৩ ঘণ্টার মধ্যেই আটক করেছে র‍্যাব-৬, যশোরের একটি আভিযানিক দল।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ একাধিক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে রনি শিকদারকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়।
ঘটনার পরপরই অভিযান শুরু করে র‍্যাব। (২৩ ফেব্রুয়ারি) সোমবার ভোরে সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে খলিল গ্রুপ ও খায়ের গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
পরে একই দিন সোমবার বিকেল ৫টার দিকে সিংগাশোলপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে পালিয়ে থাকা অবস্থায় রনি শিকদারকে আটক করতে সক্ষম হয় র‍্যাব-৬। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর মেজর ফজলে রাব্বি এবং তার সহকর্মীরা।
র‍্যাব সূত্র জানায়, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

লেখক