ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা জেলা প্রশাসকের লিখিত আদেশ পাওয়ার পরও দায়িত্ব নিতে গিয়ে বাধার মুখে পড়েছেন। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত ছিলেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তিনি দায়িত্ব ফিরে পান। গত ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে পুনরায় ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে বহাল করা হয়।

পুনর্বহালের আদেশ হাতে পেয়ে গত ২৬ ফেব্রুয়ারি তিনি বিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগদান করতে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান এস.এম মঞ্জুরুল আলম, মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন এবং ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন।

তবে কার্যালয়ে প্রবেশের আগেই একদল ব্যক্তি লাঠিসোটা নিয়ে তার পথরোধ করে এবং নানা ধরনের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতির অবনতি আশঙ্কায় চেয়ারম্যান তোফা সেদিন আর কার্যালয়ে প্রবেশ করতে পারেননি এবং ফিরে যেতে বাধ্য হন।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, চেয়ারম্যানের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক