ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : 

নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩৮)। তিনি জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের পূর্ব চালাকচর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার চালাকচর ইউনিয়নের ইমাম উদ্দিনের বাড়ি সংলগ্ন ভুইঞা বাড়ি প্রাইমারি স্কুলগামী ইটের সলিং সড়কে কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয় করছিলেন মো. জাকির হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ ।

এ সময় জাকির হোসেনকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তবে তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকাকে মাদকমুক্ত করা পুলিশ একটি অন্যতম লক্ষ্য।

লেখক