ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

পার্বতীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক।

এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৯৫০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা হিসেবে প্রতি জনকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এ ছাড়াও পাট প্রণোদনার আওতায় প্রতি কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সানাউল্লাহ, পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ানসহ উপজেলার ১০টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

লেখক