ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

স্বাধীনতা দিবসে জনতার আদালত পাঠক ফোরামের পুস্পমাল্য অর্পণ

রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনতার আদালত পাঠক ফোরামের উদ্যোগে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সহসভাপতি আব্দুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জনতার আদালত পাঠক ফোরামের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সংগীত শিল্পী মো. আবদুল জব্বার, রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, ধীরেন্দ্রনাথ দাস, আব্দুস সাত্তার মন্ডল, মহসিন মৃধা, কাজী শামসুল ইসলাম প্রমুখ। কর্মসূচি সমন্বয় করেন দৈনিক জনতার আদালত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ।
কর্মসূচির শুরুতে নেতৃবৃন্দ সংগঠনের কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখান থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে চত্বরে এসে শেষ হয়।

লেখক