ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বেতাগীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  টয়লেট থেকে লাশ উদ্ধার 

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মো. তৈয়ব আলী হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের টয়লেট থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের বাগলেরপাড় এলাকার বাসিন্দা তৈয়ব আলী পেটব্যথাজনিত সমস্যা নিয়ে সোমবার (১১ মে) সকালে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে তিনি হাসপাতালের টয়লেটে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে গিয়ে তাঁকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার রুমন জানান, তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লেখক