ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন

নানা আয়োজনে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করে।

১৫ ই আগষ্ট সোমবার রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকাল সারে আটটার জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দুপুর একটায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এম পি সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এম পি, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছালমা চৌধুরী রুমা, খোদেজা নাসরিন হোসেন, সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড শফিকুল আজম মামুন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মওলানা সেলিম দেওয়ান। দোয়া মাহফিলের শেষে তোবারক বিতরণ করা হয়।

লেখক