ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, মাদকসেবক আটক

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার এবং এক মাদকসেবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১১টা ২৫ মিনিটে পলাশবাড়ী থানার ৬ নম্বর বেতকাপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক কারবারি মো. আমিন আকন্দ (৫০), পিতা-মৃত শমছেল আকন্দ, সাং-রায়তি নড়াইল, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাকে তার বসতবাড়ির আঙিনা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা নীল রঙের একটি জিপার ব্যাগে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আমিন আকন্দের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-০১, তারিখ-০১ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

একই সময় ও স্থান থেকে মো. আতিকুর রহমান (২০), পিতা-মৃত জহুরুল, সাং-রায়তি নড়াইল, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন (নং-৩৫, তারিখ-০১ জুন ২০২৬) দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখক