ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে দৌলতদিয়ায় ডুবে যাওয়া এসবি বাস উদ্ধার, আহত ৩

রাজবাড়ীর দৌলতদিয়া ৭নং ঘাটে ফেরি থেকে পদ্মায় ডুবে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২ টার দিকে বাসটি উদ্ধার করা হয়।
 এর আগে সকাল সাড়ে নয়টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে  ফেরির র‍্যাম্প ভেঙ্গে বাসটি নদীতে ডুবে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন  জেলা প্রশাসক আফরোজা পারভীন।
প্রশাসন জানায় সকাল পৌনে ৭ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে। সকাল সাড়ে নয়টার দিকে বাসটি দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছায়। পরে বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‍্যাম্প ভেঙ্গে নদীতে পরে যায়। বাসটিতে মোট ৪২ জন যাত্রী ছিল বলে জানা যায়। এতে বাসের চালক, সহকারী ও সুপারভাইজার আহত হন। বর্তমানে তারা গোয়ালন্দ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বাসের চালক নাম মো. ঝন্টু আলী (৪৭) পিতা মৃত মোসাব আলী, গ্রাম: আলামপুর, পোষ্ট: আলামপুর কুষ্টিয়া সদর,সহকারী মো. শাকিব হোসেন ২১ পিতা আবু তালেব, সুপারভাইজার মো. আজমল হোসেন (৩৮) পিতা: আব্দুল খালেক, সুগ্রীবপুর, পোষ্ট: ইমানপুর ইবি কুষ্টিয়া।

এই ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার শুরু করে। পরে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজে যোগ দেয়।  দুপুর ১২ টার দিকে বাসটি উদ্ধার করা হয়।
বাসে আসা একাধিক যাত্রী জানান, বাসটি ঘাটে এসে পৌঁছালে নৌ পুলিশ বাসে থাকা যাত্রীদের নিচে নামিয়ে দেয় এরপর বাসটি ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে। আল্লাহ সহায় আমরা বেঁচে গেছি।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গত ঈদে  ৩ নাম্বার ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে। মাত্র আড়াই মাসেরও কম সময়ের মধ্যে আরও একটি দুর্ঘনা। তবে বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।

লেখক