ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া 

মো. মুক্তাদির হোসেন
স্টাফ রিপোর্টার:

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মরহুম আব্দুল হামিদ খান এবং সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী কামালের শাশুরী,গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সহ সভাপতি আওলাদ হোসেন এর পিতা, কার্য নির্বাহী সদস্য মো: মুক্তাদির হোসেন এর পিতা, সদস্য নুর মোহাম্মদ কাজলের পিতা, সদস্য মোরশেদুল আলম পালনের পিতা, সদস্য খসরু মৃধার মরহুমা শাশুড়ীর সহ সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ৬,জুন) বাদ আসর গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
গাজীপুর সেন্টাল প্রেস ক্লাবের সভাপতি আবদুল ওহাব রিঙ্কু ।
আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : গাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও হাজ্বী মো: আবুল হোসেন।

এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন : কার্য নির্বাহী সদস্য বেলায়েত হোসেন (শামীম), ধর্ম-বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া, সদস্য হাজ্বী কামাল চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: মুসা খান (রানা), সদস্য শহিদুল ইসলাম, মো: সাইফুল ইসলাম মানিক।
আলোচনা পূর্বে বক্তারা প্রয়াত আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যক্তিদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, আব্দুল হামিদ খান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বিনয়ী আচরণ, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং পেশাগত দায়িত্ববোধ সাংবাদিক সমাজে তাকে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় কার্যকরী সভাপতি মো: জাকির হোসেন কামাল এর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন : আল মোয়াজ্জেম বাইতুল আলিম জামে মসজিদ এর খতিব, মুফতী ইয়াসিন আকন্দ গাজীপুরী।
দোয়া পরিচালনা করেন : গাছা বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুল হালিম।
মিলাদ ও দোয়ার পরে তবারক বিতরণ করা হয়েছে, এবং আল মোয়াজ্জেম বাইতুল আলিম এতিমখানায় এতিম ছাত্রদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

লেখক