ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পার্বতীপুরে বিতরণ হলো অ্যাসিস্টিভ ডিভাইস ও হুইলচেয়ার

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সহজ করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরা ও দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে অ্যাসিস্টিভ ডিভাইস তুলে দেওয়া হয়।

পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য চশমা এবং শ্রবণপ্রতিবন্ধীদের জন্য হিয়ারিং ডিভাইস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়ক উপকরণ তুলে দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়ক প্রযুক্তির বিকল্প নেই। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার, চশমা ও শ্রবণ সহায়ক যন্ত্র তাদের স্বাভাবিক জীবনযাপন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তারা আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখক