ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় ৬ জনের জামিন

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় ছয় সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২১ জুলাই) দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালত, পার্বতীপুরের বিচারক জয় কিশোর নাগ শুনানি শেষে এ আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন— আগামীর সময় পত্রিকার মামুনুর রশিদ, ভোরের কাগজ-এর মোস্তাফিজুর রহমান বকুল, ভোরের দর্পণ-এর আতাউর রহমান, মাই টিভি-র আব্দুল্লাহ আল মামুন, সমকাল-এর মাহমুদুর রহমান এবং জনকণ্ঠের শ. আ. ম. হায়দার।
আদালত সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিজান ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর (সি আর মামলা নং-৬১৪/২০২৫) ওই ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার মামলাটির শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
সাংবাদিকদের পক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
জামিন পাওয়ার পর সংশ্লিষ্ট সাংবাদিকরা বলেন, তাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সংবাদ প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। তাদের ভাষ্য, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আদালতের আদেশে তারা সন্তোষ প্রকাশ করেন।
তবে এ অভিযোগের বিষয়ে মামলার বাদী মিজানুর রহমান মিজানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লেখক