ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বেতাগীতে ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে গ্রাহক, বিপাকে শিক্ষার্থীরা

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

বরগুনা জেলার বেতাগী উপজেলায় ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীকে। নিয়মিত বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার পাশাপাশি সন্ধ্যার সময়ও ঘনঘন লোডশেডিং হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়তে বসে বারবার বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ছে। ফলে তাদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহের ঘাটতির বিষয়টি স্বীকার করে বেতাগী সাব-জোনাল অফিসের এজিএম মুনতাসির বিন হাসিব বলেন, আমাদের চাহিদা অনুযায়ী জেনারেল অফিস থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে, তা দিয়ে সব লাইন ধাপে ধাপে চালু রাখার চেষ্টা করছি ।

তিনি আরও বলেন, আশা করছি, সামনের মাস থেকে বিদ্যুতের বরাদ্দের পরিমাণ বাড়বে।

এদিকে ঘনঘন লোডশেডিংয়ের কারণে সন্ধ্যার সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। স্থানীয় অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্বপূর্ণ সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।

গ্রাহকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিদ্যুৎ সরবরাহের ঘাটতি দূর করে বেতাগীতে লোডশেডিং কমাতে কার্যকর পদক্ষেপ নেবে।

লেখক