ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে মজিবর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে হলদিবাড়ি রেলগেটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর রহমান জয়পুরহাট জেলার পশ্চিম দেবীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে হলদিবাড়ি রেলগেটের দক্ষিণ পাশে রেললাইনের ওপর দিয়ে চলন্ত ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় মজিবর রহমান কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি পার্বতীপুর রেলওয়ে থানায় জানানো হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নম্বর-১৩, তারিখ ১৪/০৯/২০২৬।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, কীভাবে মজিবর রহমান চলন্ত ট্রেনের সামনে পড়লেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে, বিষয়টি তদন্ত করে দেখছে রেলওয়ে পুলিশ।

লেখক