ব্রেকিং নিউজ নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩“পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ডবেতাগীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ১কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগপার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, প্রাণ গেল প্রধান শিক্ষকের

বেতাগীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ১

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ সিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) উপজেলার কাউনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বেতাগী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সিফাত হোসেন বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের সাইদুর রহমান সেন্টুর ছেলে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিফাত হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

লেখক