ব্রেকিং নিউজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থ – নাহিদ ইসলামযুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিজয়পুরহাটের দোগাছীতে দুই প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, পাশে দাঁড়াল দি স্যালভেশন আর্মি বাংলাদেশনওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধননওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন 

পার্বতীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পার্বতীপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।

আলোচনা সভায় বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি ইন্সপেক্টর রুবেল ইসলাম এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সুব্রত রায়।

সভায় বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের ক্ষেত্রে হাত পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু বিশ্ব হাত ধোয়া দিবসেই নয়, বরং প্রতিদিনের জীবনে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ বিষয়ে শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিশ্ব হাত ধোয়া দিবসের এ কর্মসূচির মূল লক্ষ্য হলো হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস আরও জোরদার হবে এবং সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

লেখক