ব্রেকিং নিউজ কালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধা প্রদান এবং অসম্মানজনক আচরণের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাঁর জানাজা ও দাফনের মতো ধর্মীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাধা প্রদান এবং অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন অসম্মানজনক আচরণ না করার আহ্বান জানান।

লেখক