ব্রেকিং নিউজ মোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন গ্রেপ্তারআত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র

নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা নদীর ঘাটসংলগ্ন এলাকায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন ও ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আব্দুর রাজ্জাকের তত্ত্বাবধানে সদস্যরা কোদাল ও ঝুড়ি নিয়ে সংস্কারকাজে অংশ নেন।

মোছা. খুশি খাতুন বলেন, জনসেবার অংশ হিসেবে স্বেচ্ছাশ্রমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আনসার ও ভিডিপি সদস্য বিপ্লব হোসেন, আশরাফুল ইসলাম, রিয়াদ, আল কাহার আসিফ, শাহজাহান আলী ও বায়তুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

লেখক