ব্রেকিং নিউজ রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতারনওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতআত্রাইয়ে উদনপৈ দাখিল মাদ্রাসার ১০ শিক্ষার্থীর কুরআন ছবক উপলক্ষে দোয়া মাহফিল

পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ্, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা আনোয়ারুল হক ও খামারি ফারুক হোসেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারিরাও বক্তব্য দেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপ-সহকারী কর্মকর্তা ডা. মোশায়েব নাঈম।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়।

লেখক